কাউন্সিলর শামীমের মতবিনিময় সভা
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর
ও তরুন সমাজসেবক মোঃ আতিকুর রহমান শামীম গতকাল সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে এত মতবিনিময় সভা করেছেন।
গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন, নবনির্বাচিত কাউন্সিলর মোঃ আতিকুর রহমান শামীম প্রমুখ। মতবিনিময় সভায় নবনির্বাচিত কাউন্সিলর আতিকুর রহমান শামীম পৌরসভার ৬ নং ওয়ার্ডের তিনটি গ্রামের জনসাধারনের ভাগ্য উন্নয়নে জন্য তার ভবিষ্যত পরিকল্পনা ঘোষনা করেন। ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী ৬ নং ওয়ার্ডের দুঃস্থ, অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থী এবং বেকার যুবক-যুবতীদের জন্য আগামি দু’এক মাসের মধ্যে নির্জ অর্থে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন, নিজ কার্যালয়কে নির্বাচনী এলাকার সকল জনসাধারনের জন্য উন্মুক্তসহ ব্যাপক কর্মপরিকল্পনার কথা তিনি (শামীম) সাংবাদিকদের কাছে জানিয়েছেন। এ জন্য তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তুরের জনসাধারন ও সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।