আর্কাইভ

বিড়ালের আক্রমনে!

সরদারের পোলট্রি ফার্মে একটি বিড়াল আক্রমন চালিয়ে ৫’শ বয়লার মুরগীর বাচ্চা নিধন করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে।

জানা গেছে, ওই গ্রামের পোলট্রি খামারী আব্দুর রহিম সরদার গত ১৮ জানুয়ারি তার পোলট্রি ফার্মে ৫’শ বয়লার মুরগীর বাচ্চা তোলেন।

সোমবার গভীর রাতে একটি বেওয়ারিশ বিড়াল ওই ফার্মের ভেতরে ঢুকে রাতভর আক্রমন চালিয়ে ফার্মের ৫’শ মুরগীর বাচ্চার সবগুলোকে মেরে ফেলে। ফার্মের মালিক রহিম সরদার গতকাল মঙ্গলবার ভোরে ফার্মে গিয়ে দেখেন তার ৫’শ মুরগীর বাঁচ্চাই মরে পরে আছে। বেওয়ারিশ বিড়ালটি মরা মুরগীর বাচ্চা গুলোর ওপর দিয়ে লাফালাফি করছে। ফার্মের ভেতরে এ অসহনিয় দৃশ্য দেখে ফার্ম মালিক চিৎকার শুরু করেন। এক পর্যায়ে বাড়ির লোকজন বিড়ালটিকে ধাওয়া করে টেটাবৃদ্ধ করে মেরে ফেলে।

 

Back to top button