আর্কাইভ
কাছেমাবাদ পীরের উদ্যোগে কম্বল বিতরন
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ দরবার শরীফের উদ্যোগে গতকাল
মঙ্গলবার বিকেলে এলাকার শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরন করা হয়েছে।
কাছেমাবাদ দরবার শরীফ প্রাঙ্গনে পীর ছাহেব আল্লামা শাহ্ ছুফি আ.ফ.ম অহিদ এ কম্বল বিতরন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কাওছার হোসেন, প্রধান মহাদ্দেছ মাওলানা নেছার উদ্দিন, দরবার শরীফের শাহ ছাহেব শাহ মোঃ শাহিন উপস্থিত ছিলেন।