আর্কাইভ

বরিশালে ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি

এক ইতালি প্রবাসীর বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতি করা হয়েছে। ডাকাতরা গৃহকর্তা জানে আলমকে কুপিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীররাতে।

জানা গেছে, ওইদিন রাত আনুমানিক দেড়টায় দিকে ১৫/২০ জনের মুখোশপড়া ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে প্রবাসী জানে আলমের ঘরে প্রবেশ করে। এসময় সশস্ত্র ডাকাতরা জানে আলমকে কুপিয়ে ও অন্যান্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও মালামাল লুট করে নেয়। এলাকাবাসী জানে আলমকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার রাতে জানে আলমকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।

Back to top button