আর্কাইভ

আল-হেলাল মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান

পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা  গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদ্রাসার দাতা সদস্য মোঃ আবু জাফর শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, দাতা সদস্য মোঃ জহির সাজ্জাত হান্নান, আল-হেলাল রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল সালাম। বক্তব্য রাখেন আল-হেলাল দাখিল মাদ্রার সুপার মোঃ শাহাদাৎ হোসেন, মাদ্রাসার শিক্ষক আঃ মালেক, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Back to top button