বাকেরগঞ্জে তুচ্ছ মামলায় ফাঁসানোর অপচেষ্টা
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ ॥ বাকেরগঞ্জ পৌরসভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনকে
মামলায় ফাঁসানের অপচেষ্টার আভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সুত্রে জানা যায়, পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের গনি হাওলাদারের ছেলে রহমান ও নুরু মোল্লার ছেলে খায়রুলের সাথে কিছুদিন ধরে দক্ষিন দুধল মৌ গ্রামের গাজী আনোয়ার হোসেনের ছেলে রনজুর বিরোধ চলে আসছে। উক্ত ঘটনার জের ধরে গত ২৫ জানুয়ারী বাসষ্ট্যান্ডে রহমান ও খায়রুলের সাথে রনজুর কথাকাটাকাটি এবং হাতাহাতি হয়। পরে এলাকাবাসী এসে তাদের মধ্যকার ঝগড়া থামিয়ে দেয়। এ ঘটনার রেশ ধরে এলাকার একটি কুচক্রি মহল ব্যক্তিগত ফায়দা লুটতে রনজুকে ব্যবহার করে রহমান, খায়রুল ও ফিরোজসহ ৪জনকে আসামী করে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে জানান খায়রুল। রহমান অভিযোগ করেন ইভ টিজিং সংক্রান্ত কোন ঘটনা ঐদিন ঘটেনি। শুধুমাএ পূর্ব শত্র“তার জের ধরে একটি অসাধু মহল তাদের ফাঁসাতে চাইছে। এ ব্যাপারে তারা প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।