আর্কাইভ
ইল্লায় আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশের উদ্যোগে গতকাল রবিবার বিকেলে এক আইন
শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। থানার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত সভায় স্থানীয় সমাজসেবক আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম। বক্তব্য রাখেন থানার এ.এস.আই মনির হোসেন, ইউপি সদস্য আরজ আলী সরদার, আজিজুল হক, সমাজসেবক প্রনব রঞ্জন বাবু দত্ত, আদার আলী সরদার, মোতালেব ঘরামী, জলিল মৃধা, ইউনুস হাওলাদার, কানাই বয়াতী, মজিবর রহমান প্রমুখ।
আইন শৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ওসি নুরুল ইসলাম-Gournadi.com