আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
গৌরনদী অফিস ॥ চুরি-ডাকাতি, যৌন হয়রানিসহ সকল প্রকার অপরাধ দমনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার
বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আইন শৃংখলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত সভায় ইউপি সদস্য মিলন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান এইচ.এম সামচুল হক। বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক মোঃ সাইদুর রহমান সাঈদ, বেলায়েত হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, চুরি-ডাকাতি ও বখাটে কর্তৃক স্কুল-কলেজগামী ছাত্রীদের যৌন হয়রানি বন্ধ করতে হলে আগে এলাকার জনগনকে সচেতন হতে হবে। এলাকার জনগন সচেতন হলেই সকল প্রকার অপরাধ দমন করা সম্ভব। যেকোন ধরনের অপরাধ দমনের জন্য গৌরনদী থানা পুলিশ সর্বক্ষণ একনিষ্ঠ ভাবে কাজ করে যাবে বলেও তিনি (ওসি) অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠিত আইন শৃংখলা বিষয়ক সভায় ওই এলাকার শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।