আর্কাইভ
শোক সংবাদ : ম্যাথিউ মালাকার
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ইয়ংম্যান ক্রিশ্চিয়ান এসোসিয়েশনের (ওয়াইএমসিএ)
কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ম্যাথিউ মালাকার (৮০) ক্যান্সাররোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার সকালে উপজেলার জোবারপাড় গ্রামের পারিবারিক সমাধিস্থানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।