আর্কাইভ
গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্রসহ শিক্ষা উপকরন বিতরন
গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’শতাধিক শিক্ষার্থীদের মাঝে
গতকাল শনিবার সকালে শীতবস্ত্র (কম্বল) ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামার উপদেষ্টা ডাঃ শাহ মোঃ কেরামত আলীর উদ্যোগে সকাল দশটায় স্কুল চত্বরে শীতবস্ত্র ও শিক্ষা উপকরন বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম. শাহ আলম, দৈনিক শাহনামার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম, সহসভাপতি দুলাল সিকদার, প্রধান শিক্ষক হুসনেয়ারা বেগম, শিক্ষক শাবিত্রি বিশ্বাস, মরিয়াম আফরোজ, নাছিমা পারভীন, কাজল রেখা, সমাজ সেবক ইমামুল হক, এফ.এম সামচুল আলম, ম্যাকজিম গ্র“পের ম্যানেজার গোলাম সরোয়ার প্রমুখ।