আর্কাইভ
যৌন নিপিড়ন বা উত্যাক্তকরণ বন্ধ করুন
বিল্লাল হোসেন, কালকিনিঃ ‘যৌন নিপিড়ন বা উত্যাক্তকরন বন্ধ করুন’ এই স্লোগানকে সামনে রেখে কালকিনিতে ব্রাকের
উদ্যোগে গতকাল সোমবার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় এনজিও কর্মী ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিশাল এক বর্ণাঢ্য র্যালী উপজেলার ব্রাক অফিসের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত স্থানে গিয়ে শেষ হয়। পরে ব্রাক কার্যালয়ে ব্রাকের উপজেলা ব্যবস্থাপক জগলূল কবীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য বাখেন ব্রাকের হিসাবরক্ষক গোলাম মোর্শেদ, স্বাস্থ্য প্রোগ্রাম কর্মকর্তা কমলেস রায়, আইন সহায়তা কর্মী কাইয়ুম খান ও টিটিইউ কর্মকর্তা আক্তার হোসেন প্রমূখ।