আর্কাইভ
গৌরনদীতে হামলায় মা ও পুত্র আহত
গৌরনদী ॥ তুচ্ছ ঘটনার জেরধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে মা ও তার শিশু পুত্র।
গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে।
জানা গেছে, তুচ্ছ ঘটনার জেরধরে ওই গ্রামের প্রভাবশালী মোশারফ বেপারী ও তার লোকজনে হামলা চালিয়ে গুরুতর আহত করে সাইদুল সিকদারের স্ত্রী নাছিমান বেগম (৪০) ও তার শিশু পুত্র রাব্বিকে (১০)। আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।