কালকিনির ফেন্সি সম্রাট মনু কাজী গ্রেফতার
বিল্লাল হোসেন, কালকিনিঃ মাদারীপুরের কালকিনিতে ফেন্সি সম্রাট মিল্টন কাজী ওরফে মনু কাজী (৩৫)
৯ বোতল ফেন্সিডিলসহ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১০টায় জেলা সদর থেকে ফেন্সিডিল নিয়ে আসার সময় কালকিনির পাথুরিয়া পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালকিনি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার গোপালপুর ইউপির পূর্ব পুয়ালী এলাকার আনিচ কাজীর ছেলে মিল্টন কাজী ওরফে মনু কাজী দীর্ঘদিন থেকেই ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় নামক স্থানে এসআই আজিজুর রহমান ও এএসই নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চেক পোষ্ট বসালে তার (মনু কাজী) কাছে ৯বোতল ফেন্সিডিল পাওয়া যায়’। এস.আই আজিজুর রহমান বলেন, ‘মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর ৫দিনের রিমান্ড চেয়ে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে’।