আর্কাইভ

জাতীয় মানবাধিকার সাংবাদিক সোসাইটির অভিষেক অনুষ্ঠিত

সোসাইটি উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ডাক বাংলো হলরুমে সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক এস,এম নওরোজ হীরা। উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা মেয়র লোকমান হোসেন ডাকুয়া। প্রেসক্লাব সাধারন সম্পাদক সাংবাদিক দানিসুর রহমান লিমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ খান, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সৈয়দ রবিউল ইসলাম, বিশিষ্ট চলচিত্র প্রযোজক ও পরিবেশক এইচ,এম,এ মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এ.এস.এম জুলফিকার হায়দার, দৈনিক সত্য সংবাদের সম্পাদক মীর মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক হানিফ সন্যামত প্রমুখ।

Back to top button