আর্কাইভ

বাকেরগঞ্জে এক তরুনীর ছলনায় যুবক দিশেহারা

এ ঘটনায় ঐ যুবক বাকেরগঞ্জ সাংবাদিকদের নিকট অভিযোগ জানিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের লাল মিয়া হাওলাদারের নবম শ্রেনীতে পড়–য়া কন্যা হাফিজা আক্তারের সাথে দাওকাঠী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক হাওলাদারের পুত্র রাসেল হাওলাদারের প্রায় ৩বছর যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ সময় হাফিজা বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে  রাসেলের কাছ থেকে বিভিন্ন উপহার ও মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে কিছুদিন পূর্বে সে রাসেলের ভালোবাসা প্রত্যাখান করে। হোন্ডা চালক রাসেল সব কিছু হারিয়ে ছলনাময়ী হাফিজার প্রতারনায় দিশেহারা হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, বিভিন্ন ছেলের সাথে প্রেম করে তাদের টাকা পয়সা হাতিয়ে নিয়ে প্রতারনা করা হাফিজার পেশা। বর্তমানে সে সেনাবাহিনীর সৈনিক আল-আমিন নামের এক যুবকের সাথে সম্পর্ক করছে বলে একটি সূত্র জানায়। এ ঘটনাটি বোয়ালিয়া ও আউলিয়াপুর এলাকায় টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। অপরদিকে এতকিছুর পরেও ছলনাময়ী হাফিজাকে না পেলে রাসেল আত্মহত্যা করবে বলে জানায়।

Back to top button