আর্কাইভ
বরিশাল জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা-অভিনন্দন
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জঃ বরিশাল জেলা ছাত্রদলের নব-নির্বাচিত আহবায়ক মাসুদ হাসান মামুনকে
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন উপজেলা ছাত্রদল সাধারন সম্পাদক কাজী বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোলায়মান খান উজ্জল, রঘুনাথপুর এম.এ মালেক ডিগ্রী কলেজের ছাত্রদল সভাপতি এস.এম সুমন মিয়া, পৌরসভা ছাত্রদল নেতা মোঃ মনির হোসেন, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদল সহ-সভাপতি সুমন প্রমুখ।