আর্কাইভ
গৌরনদীর হরিপদ কর্মকারের পরলোকগমন
গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাধন কর্মকারের মামা দামুডা
গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক হরিপদ কর্মকার (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার গভীর রাতে গৌরনদীর মেদাকুল গ্রামের নিজবাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বিকেলে পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।