আর্কাইভ
গৌরনদীর সনাতন সূত্রধরের পরলোকগমন
গৌরনদী ॥ বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ নিউ সুপার মার্কেটের প্রিয়াংকা জুয়েলার্সের স্বত্তাধীকারি
হরি সূত্র ধরের পিতা সনাতন সূত্রধর (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকালে মেদাকুল গ্রামের নিজবাড়িতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বিকেলে পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে নিউ সুপার মার্কেটের ব্যবসায়ীরা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।