বাকেরগঞ্জের ফরিদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জঃ বাকেরগঞ্জে গতকাল মধ্য ফরিদপুর ৮০নং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,
সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মালেক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম নওরোজ হীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোশাররফ তালুকদার শানু, বিশিষ্ট সমাজ সেবক হানিফ সন্যামত, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা সিকদার, প্রেসক্লাব সাধারন সম্পাদক দানিসুর রহমান লিমন, কাকরধা একেএম ইনষ্টিটিউশনের গভর্নিং বডির সভাপতি মীর মহসিন, প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক মল্লিক, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মানজুরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এম খলিলুর রহমান, জাতীয় মানবাধিকার সাংবাদিক সোসাইটির উপজেলা সাংগঠনিক সম্পাদক সেলিম খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব সংহতি সভাপতি আজাদ সিকদার, প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম সাবু, সাংবাদিক আবু সাইদ, নির্মল সরকার, মমতাজ বেগম, তাসলিমা সিকদার, হাফেজ এমাজ উদ্দিন প্রমুখ। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।