আর্কাইভ

কালকিনিতে গাছের সাথে শত্রুতা

রাতের আধাঁরে গাছগুলো কেটে ফেলেছে প্রতিপক্ষরা। পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামে গত সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী হোসেন ঘরামীর ছেলে শহীদ ঘরামী এবং করম আলী তালুকদারের দু’ছেলে ইদ্রিস তালুকদার ও মাহাবুল তালুকদারের সাথে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের পক্ষ-বিপক্ষ করায় দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে শহীদ ঘরামীর   গাছের বাগানের ৩০টি রেইনট্রি চারা গাছ ইদ্রিস ও মাহাবুব কেটে তচনছ করে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন ডাক-চিৎকার দিলে তারা পালিয়ে যায়। বাগানের মালিক শহীদ ঘরামী বলেন, ‘ওরা আমার সাথে না পারায় গাছগুলো কেটেছে’। ইদ্রিস ও মাহাবুব গাছ কাটার কথা অস্বীকার করেছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘গাছ কাটার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শুনেই আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।

Back to top button