আর্কাইভ
শোক সংবাদ : আব্দুল আজিজ সরদার
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মোঃ আলতাফ সরদারের পিতা ও পৌর বিএনপির প্রবীন নেতা আব্দুল আজিজ সরদার (৯৮) বাধ্যর্কজনিত কারনে শনিবার গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি............রাজিউন)। তিনি স্ত্রী, ৬ পুত্র, ৩ কন্যাসহ
অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল রবিবার সকালে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। বিএনপি নেতার পিতার মৃত্যুতে গৌরনদী উপজেলা, পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।