আর্কাইভ
সরকার কুরআন ও সুন্নাহ বিরোধী কোন আইন করবে না
আওয়ামীলীগ সরকার কুরআন ও সুন্নাহ বিরোধী কোন আইন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশনের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এ প্রতিশ্রুতি দেন। স্বাধীনতা বিরোধী একটি চক্র জনগণকে বিভ্রান্ত করতে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করেন শেখ হাসিনা।
ইসলাম শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, নৈতিক শিক্ষা সমৃদ্ধ একটি জাতি সুন্দরতম সমাজ গঠন করতে পারে। বিভ্রান্তি সৃষ্টিকারীদের আল্লাহ ক্ষমা করবে না বলেও তিনি উল্লেখ করেন, পাশাপাশি তিনি চক্রান্তকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন ।