আর্কাইভ

মোর বাপের জমি ফেরত আনি দ্যান

কইরা মোর বাপের সব সম্পত্তি দখল কইরা নেছে। অগো নামে মামলা কইরাও কোন সু-বিচার পাইনায়। এ্যাহনো কোডে (আদালতে) মামলা চলতাছে। গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে কথাগুলো বলেছেন চন্দ্রভানু বিবি (৪৫)।

জানা গেছে, গৌরনদী উপজেলার কাঠালতলী গ্রামের মন্নান সরদারের স্ত্রী চন্দ্রভানু বিবি। আগৈলঝাড়ার কাজীরগ্রাম সাজুরিয়া মৌজার বিভিন্ন দাগের তার পিতা মৃত জাফর আলী সরদারের রেখে যাওয়া সম্পত্তির ১ একর ৩২ শতক জমি এক বছরের মধ্যে ৪টি ভূয়া দলিলের মাধ্যমে দখল করে নেয় চেংগুটিয়া গ্রামের প্রভাবশালী আলমগীর তালুকদার, হোসেন তালুকদার, মজিদ তালুকদার গংরা। প্রভাবশালীরা দখলকৃত সম্পত্তির লক্ষাধিক টাকার গাছ কেটে নেয়ার সময় বাঁধা দিতে গেলে তারা চন্দ্রভানুকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। উপায়অন্তুর না পেয়ে অসহায় চন্দ্রভানু বিবি পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে বরিশাল দেওয়ানি আদালতে একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। অভিযোগে আরো জানা গেছে, বর্তমানে মামলাটি উত্তোলনের জন্য প্রভাবশালীরা চন্দ্রভানু বিবিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে চন্দ্রভানু বিবি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Back to top button