আর্কাইভ

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গৌরনদীতে আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব সংবাদদাতা ॥ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বরিশালের  গৌরনদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী বাসস্ট্যান্ডস্থ ছাত্রলীগ কার্যালয়ে উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আ’লীগের নেতা এইচ.এম জয়নাল আবেদীন, মনির মিয়া, আবু সাঈদ নান্টু, জয়নাল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম প্রমূখ

Back to top button