আর্কাইভ

বাকেরগঞ্জ ইছাপুরা মাধ্যঃ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সরোয়ার সবুজ সন্যামতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জাপা সভাপতি অধ্যাপক মহসিন-উল-হাবুল, বিশিষ্ঠ সাংবাদিক ফরিদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এস.এম নওরোজ হীরা, উপজেলা জাপা সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর খন্দকার, মানিক হাওলাদার, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন শানু, প্রবীন আওয়ামীলীগ নেতা শওকত সন্যামত, পৌরসভা কাউন্সিলর আব্দুর রশিদ হাওলাদার, ইউপি জাপা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক দুলাল, ইউপি যুব সংহতি সভাপতি আজাদ সিকদার প্রমুখ। আজ বিকেল ৩ টায় ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হবে।

Back to top button