আর্কাইভ
নবনির্বাচিত ইউপি সদস্যর হামলায় ১ জন আহত
গৌরনদীঃ ভোট না দেয়ার অপরাধে সোমবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের
৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আরজ আলী সরদার ইল্লা বাসষ্ট্যান্ডে বসে মারধর করে আহত করেছে শামীম মৃধা (১৮) নামের পরাজিত প্রার্থীর সমর্থককে।
আহত শামীম মৃধা জানান, ওই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী গিয়াস মৃধার কর্মী হয়ে তিনি নির্বাচনী গনসংযোগ করেছিল। তখন গিয়াসের প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ নেতা আরজ আলী সরদার তাকে হুমকি-ধামকি দিয়েছিল। নির্বাচিত হওয়ার পর ইউপি সদস্য আরজ আলী সরদার সোমবার বিকেল ৫ টার দিকে ইল¬া বাসষ্ট্যান্ডে পেয়ে তাকে বেদম মারধর করে আহত করেছে।