আর্কাইভ
রহস্যজনক ভাবে বসত ঘরে অগ্নিসংযোগ
গৌরনদী অফিস ॥ রহস্যজনক ভাবে গভীর রাতে পরিত্যক্ত একটি বসত ঘরে অগ্নিসংযোগে সম্পূর্ণ ঘরটি ভস্মিভূত হয়েছে।
এ ঘটনায় ওই এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী জল্লা ইউনিয়নের বিলগাববাড়ি গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের ব্যবসায়ী রিপন পান্ডে গত দু’মাস ধরে পাশ্ববর্তী বারপাইকা গ্রামের নতুন বাড়িতে স্ব-পরিবারে বসবাস করছেন। বিলগাববাড়ি গ্রামের তার পরিত্যক্ত ঘরে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রহস্যজনক ভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এলাকাবাসি আগুনের লেলিহান শিখা দেখে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্ঠা চালায়। ততক্ষনে সম্পূর্ণ ঘরটি ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।