আর্কাইভ
নয়দিনেও সন্ধ্যান মেলেনি গৌরনদী থেকে নিখোঁজ হওয়া দু’সন্তানসহ গৃহবধূ পারভীনের

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ সকালে পারভীন বেগম (৩৫) তার পুত্র মেহেদী হাসান দ্বিপ (১২) ও কন্যা অনন্যা আক্তার তাজবীকে (৮) নিয়ে তার (পারভীনের) বড়বোনের গৌরনদীর বাসা থেকে শশুড় বাড়ি শরীয়তপুরের উদ্দেশে রওয়ানা হয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তাদের কোন সন্ধ্যান মেলেনি।
এ ব্যাপারে ওইদিন রাতেই পারভীনের বোনজামাতা আতাউর রহমান খান গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। পুলিশ ও পারিবারের লোকজনের ধারনা উল্লেখিতরা পাচারকারী দলের খপ্পরে পরেছে।
নিখোঁজ গৃহবধূ শরীয়তপুর জেলার পালং উপজেলার দক্ষিণ ক্যাবলনগন গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল ওহাব মুন্সীর স্ত্রী। পারভীন গৌরনদী উপজেলার কালনা গ্রামের মৃত আব্দুস সামাদ আকনের কনিষ্ঠ কন্যা। মেহেদী হাসান দ্বিপ তার বড় খালার গৌরনদীর বাসায় থেকে পড়াশুনা করতো। সে পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।