আর্কাইভ

বাকেরগঞ্জে গর্ভবতী গৃহবধুসহ ৩ জনকে পিটিয়ে জখম

গর্ভবতী গৃহবধু সহ ৩ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত গৃহবধু সালমা আক্তার (৩০ কে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং সুমি আক্তার (২৫), সাথি (১৮)কে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায়, গত সোমবার কাঁঠালিয়া গ্রামের জামাল হাওলাদারের ছাগলে একই গ্রামের সোহরাব হাওলাদারের কৃষি জমিতে গিয়ে কৃষি খায়। এনিয়ে সোহরাব হাওলাদারের সাথে জামালের গর্ভবতী স্ত্রী সালমা আক্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহরাব সালমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাকে বাঁচাতে গেলে সুমি ও সাথিকেও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Back to top button