আর্কাইভ

বরিশালে লঞ্চে জনি প্রিন্ট শাড়ীর এজেন্ট’র রহস্যজনক মৃত্যু

এজেন্ট রহস্যজনক মৃত্যু হয়েছে। নাম হাসান(৪৯)। বাড়ি রাজধানী ঢাকায়। যদিও লঞ্চের দ্বায়িত্বশীলরা বলছেন সে স্ট্রোকে মারা গেছে।

লঞ্চের মাস্টার জাহাঙ্গীর হোসেন জানান, জনি প্রিন্ট শাড়ির এজেন্ট হাসান মেহেন্দিগঞ্জের পাতারহাট থেকে বিকেল সাড়ে ৩টায় সঞ্চিতা লঞ্চের দুই নম্বর কেবিনে করে বরিশাল শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকেল ৫টায় লঞ্চটি কীর্তনখোলা নদীতে পৌছলে হাসান স্ট্রোক করে হঠাৎ মারা যায়।

বরিশাল নৌ ফাড়ি পুলিশের টিএসআই মোশাররফ হোসেন জানান বরিশাল এক তলা ঘাটে নোঙ্গর করে রাখা সঞ্চিতা-২ লঞ্চ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ৩৫ হাজার ১৯৬ টাকা উদ্ধার করা হয়।

Back to top button