আর্কাইভ
গৌরনদীতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
গৌরনদী অফিস ॥ পারিবারিক কলহের জেরধরে গতকাল রবিবার দুপুরে
বরিশালের গৌরনদী উপজেলার ধুরিয়াইল কাজীরপাড় গ্রামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে।
গৌরনদী থানার এস.আই মোঃ শাহজালাল খলিফা জানান, ওই গ্রামের কালীপদ গাইনের স্ত্রী সুচিত্রা গাইন (৪৮) পারিবারিক কলহের জেরধরে গতকাল রবিবার দুপুরে বিষপান করে। মুর্মুর্ষ অবস্থায় তাকে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সুচিত্রা মারা যায়। খবর পেয়ে থানার এস.আই শাহজালাল খলিফা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।