আর্কাইভ

দূর্গাপাশায় ইউপি নির্বাচনের দাবীতে জনতার বিক্ষোভ-সমাবেশ

দাবীতে জনতার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সেনের হাট বাজারে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাজসেবক এনায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চলচিত্র প্রযোজক এইচ.এম.এ মান্নান। তরুন সমাজসেবক আবুল বাসার সিকদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান, আব্দুল লতিফ হাওলাদার, আবদুস সোবাহান হাওলাদার, মাওলানা ছালাম দেওয়ান, মোঃ খলিলুর রহমান, এমদাদ হোসেন, আলতাফ গাজী, আউয়াল সিকদার, রফিক খান, মোঃ মান্নান হাওলাদার প্রমুখ। উল্লেখ্য গত ৩১ মার্চ বাকেরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলেও দূর্গাপাশা ইউনিয়নে অদ্যাবধি নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Back to top button