আর্কাইভ
এমপি রতনা আমীনের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় পার্টি ভাইস-চেয়ারম্যান এমপি নাছরিন জাহান
রতনা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের ৫১৭নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে বিশিষ্ট চিকিৎসক ডাঃ তারিকুল ইসলামের তত্বাবধানে আছেন। তার দ্রুত আরোগ্য কামনা করে গতকাল কবাই ও নলুয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদে ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। কবাই ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন ইউনিয়ন জাপা সভাপতি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মনির সন্যামত প্রমুখ। অপরদিকে নলুয়া ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদ হাওলাদার, ইউপি জাপা সাধারন সম্পাদক উজ্জল সিকদার, জাপা নেতা আব্দুল লতিফ খান, শাহআলম হাওলাদার প্রমুখ।