আর্কাইভ

এক পরিবারের ৩ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট

দুস্কৃতকারীরা। মুর্মুর্ষ অবস্থায় অচেতন ব্যক্তিদের বৃহস্পতিবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের ব্যবসায়ী মজিবুর রহমানের পরিবারের লোকজন বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। পরবর্তীতে মজিবুর রহমান, তার স্ত্রী মুক্তা বেগম ও কন্যা লাভলী অচেতন হয়ে পরলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজনে অচেতন অবস্থায় ওই পরিবারের ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছেন মালামাল লুটের উদ্দেশ্যেই অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা খাবারের সাথে পরিকল্পিতভাবে নেশা জাতিয় দ্রব্য মিশিয়েছে।

Back to top button