আর্কাইভ

বিএম কলেজে মেয়রপন্থী ছাত্রলীগ ক্যাডারদের শসস্ত্র মহড়া

আজ শনিবার দুপুরে বিসিসি মেয়র শওকত হোসেন হিরনপন্থী ছাত্রলীগ ক্যাডাররা ক্যাম্পাসে শসস্ত্র মহড়া দিয়েছে। একই সঙ্গে সাবেক চীফ হুইফ আবুল হাসানাত আবদুল্লাহ’র সমর্থকদের উপর অতর্কিকভাবে হামলাও চালিয়েছে ক্যাডাররা। বিশেষ করে বহিরাগতদের মহড়ায় আতংকিত হয়ে পড়ে সাধারন শিক্ষার্থীরা। অপ্রতিকর ঘটনা এড়াতে সকাল থেকে ক্যাম্পাস জুড়ে পুলিশ মোতায়েন করা হলেও তাদের ভূমিকা ছিল নিরব দর্শকের ন্যায়।

দুপুর সাড়ে ১২ টার দিকে কলেজের প্রথম গেট থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে  প্রবেশ করে ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রফিক সেরনিয়াবাদ গ্রুপ। অপরদিক জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে অপর যুগ্ন আহবায়ক মঈন তুষার ও নাহিদ সমর্থকরা। বেপরোয়া ছাত্রলীগ ক্যাডার মঈন তুষার, নাহিদ সেরনিয়াবাদসহ শতাধিক ক্যাডার রফিক সমর্থকদের মিছিলে ধাওয়া করে। এসময় ক্যাডারদের হামলায় আহত হয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মাসুদ আলম মাসুদ, অনিক, বাবু ও রুবেলসহ বেশ কয়েক জন।

ছাত্রনেতা রফিক সেরনিয়াবাদ গৌরনদী ডটকমকে বলেন ক্যাডার তুষার ও নাহিদের নেতৃত্বে দেড় শতাধিক বহিরাগত ক্যাডাররা ক্যাম্পাসে শসস্ত্র মহড়া দিয়ে সাধারন ছাত্র-ছাত্রীদের মধ্যে আতংক সৃষ্টি করেছে। ছাত্রলীগের উপর ক্যাডাররা হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন রফিক। কোতায়োলী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন ক্যাম্পাসে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি। কারো উপর হামলা করা হয় নি। পুলিশ যথাযথ দ্বায়িত্ব পালন করেছে। কেউ যদি অপ্রতিকর ঘটনার কথা বলে তা মিথ্যা বানোয়াট।

এর আগে শুক্রবার বিএম কলেজে ল’ পরীক্ষা শেষে অর্থাৎ দুপুর দেড়টার দিকে অধ্যক্ষ ড.ননী গোপাল দাস তার নিজ কার্যালয়ে গেলে মঈন তুষার,নাহিদ সেরনিয়াবাদসহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ অধ্যক্ষের নিকট গিয়ে বাকসু নির্বাচন বিষয়ে জানতে চায়। বাকসু নির্বাচন বিষয়ে কোন তালবাহানা নয় নির্দিষ্ট তারিখ জানাতে হবে বলে অধ্যক্ষকে জানান দেয় তারা। অধ্যক্ষকে গালাগাল করে তুষার ও নাহিদ। কিন্তু বাকসু নির্বাচন বিষয়ে এ মুহুর্তে কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে কার্যালয় ত্যাগ করেন অধ্যক্ষ। ওই সময়ে অধ্যক্ষ’র সঙ্গে র্দূব্যাবহার করায় প্রতিবাদ করে রফিক সেরনিয়াবাদ। এরপর বাকসু নির্বাচনের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ এনে হিরন সমর্থিত ছাত্রলীগ ক্যাডার মঈন তুষার, নহিদ সেরনিয়াবাদ ছাত্রনেতা রফিক সেরনিয়াবাতের উপর চড়াও হয়। ছাত্রনেতা রফিককে মারধর করে ক্যাডাররা। এছাড়া সেখানে ভাংচুরের তান্ডব চালায় ক্যাডার তুষাররা। এ ঘটনায়  কোতয়ালী মডেল থানায় দায়ের করা হয়েছে পাল্টা পাল্টি মামলা।

প্রসঙ্গত বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ দু’টি গ্রুপে অবস্থান নেয়। সাবেক চীফ হুইফ ও বরিশাল জেলা আ’লীগের সম্পাদক আবুল হাসানাত আব্দুল্লাহর অনুসারী কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রফিক সেরনিয়াবাদ। অপর গ্রুপ সিটি মেয়র অ্যাড.শওকত হোসেন হিরনপন্থী ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাদ।
(এজে/গৌরনদী ডটকম)

Back to top button