আর্কাইভ

শোক সংবাদ

মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধীকারি সুশীল কুমার ঘোষ (৭৫) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রবিবার দুপুরে চরগাধাতলী গ্রামের নিজবাড়িতে পরলোকগমন করেছেন। তিনি ৪ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতী-নাতনী রেখে গেছেন। ওইদিন রাতে পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গৌরনদী বন্দর কমিটির সভাপতি জি.এম হারুন মৃধা, স্থানীয় পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, ব্যবসায়ী মিঠু খান গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কাদের বেপারী
বরিশালের গৌরনদী পৌরসভার আট নং ওয়ার্ডের প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের বেপারী (৮০) বার্ধ্যকজনিত কারনে রবিবার দুপুরে গেরাকুল গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির………রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতী-নাতনী রেখে গেছেন। ওইদিন রাতে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, স্থানীয় পৌর কাউন্সিলর বকতিয়ার হাওলাদার গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Back to top button