আগৈলঝাড়ায় পৃথক সংঘর্ষে ২০ জন আহত
আগৈলঝাড়া সংবাদদাতা॥ গত ২ দিনে আগৈলঝাড়ার একাধিক স্থানে জমি জমা, ধান কাটা
ও পূর্ব শত্রুতার জের ধরে সংঘাত সংঘর্ষে মাহিলা সহ ২০ জন আহত।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার রতœপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে জোৎস্না বালা (২৮) শংকর বালা (৪০) প্রতিপক্ষ নিরোদ বিশ্বাস ও লিটু বিশ্বাসের হাতে আহত হয়। উপজেলার রাজিহার ইউনিয়নে চেঙ্গুটিয়া গ্রামের ধানকাটা নিয়ে সংঘর্ষে রোকেয়া বেগম (৪৫), পারুল বেগম (৪৮) সোবহান (৫২), শাহজাহান (৫৫), প্রতিপক্ষ শাহজাহান তালুকদার , ইলিয়াস তালুকদার ও তাদের সহযোগীদের হাতে আহত হয়।
অপরদিকে আস্কর গ্রামে ধানকাটা নিয়ে লাল মতি শাহ(৫০) , মুকুন্দ শাহ লক্ষী রানী (৩০), শিল্পী (৩৫) ও অপর পক্ষের অমর আলী মোল্লা (৪৫) তার স্ত্রী মাসুদা বেগম (৪০) সহ অন্যান্য ঘটনায় ২০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একাধিক ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।