আর্কাইভ
তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচী
গৌরনদী প্রতিনিধিঃ জনস্বাস্থ্য, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও অপুষ্টি হ্রাসে তামাকজাত
দ্রব্যের ওপর কর বৃদ্ধির দাবিতে গতকাল রবিবার সকালে বরিশালের গৌরনদীতে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
উপজেলার টরকী বন্দর পুলিশ ক্যাম্পের সম্মুখে এনজিও টিপিডিও’র উদ্যোগে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ব্যতিক্রমধর্মী এ অবস্থান কর্মসূচী চলাকালীন সময় লিফলেট বিতরন ও তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির দাবিতে অধূমপায়ীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। ব্যক্তিক্রমধর্মী এ কর্মসূচীতে একাত্তত্মা প্রকাশ করে অন্যান্যদের মধ্যে তামাক নিয়ন্ত্রনে উপজেলা টাস্ক ফোর্স কমিটি, একলাব ও ডাব্লিউ বিবি ট্রাস্ট’র নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।