আর্কাইভ
বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর করায়

গৌরনদীতে ছাত্রলীগের আনন্দ মিছিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির রায় কার্যকর করায় গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে।সকাল ১০ টায় আনন্দ মিছিলটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসষ্ঠ্যান্ডস্থ ছাত্রলীগ কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক কালিয়া দমন গুহ, কৃষক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, সাধারন সম্পাদক নয়ন শরীফ, সহসভাপতি রাসেল মিয়া, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহানুল ইসলাম মনির, সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভুইয়া, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম মিয়া প্রমুখ।