আর্কাইভ

গৌরনদীতে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষিত – মামলা

নিজস্ব সংবাদদাতা ॥ বিয়ের প্রলোভনে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের এক কিশোরীকে ধর্ষণ করেছে এক বখাটে যুবক। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ওই গ্রামের কিশোরীর (১৬) সাথে একই গ্রামের সোমেদ খানের পুত্র সালাম খান দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিয়ের প্রলোভনে গত রবিবার সন্ধ্যায় কৌশলে সালাম ওই কিশোরীকে বাড়ির পাশ্বর্বতী পান বরজে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার স্থানীয় গ্রাম্য মাতুব্বর ও ইউপি সদস্য সিরাজ খানের বাড়িতে এক সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ধর্ষনের ঘটনায় কোন সুরাহা না হওয়ায় গতকাল মঙ্গলবার ধর্ষিতা কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

গৌরনদী থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্ঠা চলছে।

Back to top button