আর্কাইভ

পুলিশের বাঁধার মুখে যুবদলের অনুষ্ঠান পন্ড

সভা ও দোয়া-মিলাদের অনুষ্ঠান। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকেল চারটায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা এলাকায়।

আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক আরিফ হোসেন ফিরোজ বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল রবিবার বিকেল সাড়ে তিনটায় আমরা গৈলাস্থ ইউপি চেয়ারম্যান ও বরিশাল জেলা উত্তর বিএনপির যুগ্ন সম্পাদক আবুল হোসেন লাল্টুর বাড়িতে আলোচনাসভা ও দোয়া-মিলাদের আয়োজন করি। পূর্ব ঘোষিত কর্মসূচী মোতাবেক মৌখিকভাবে থানা পুলিশকে জানিয়ে যথাসময়ে সভার কাজ শুরু করা হয়। বিকেল চারটার দিকে আগৈলঝাড়া থানার একদল পুলিশ সভাস্থলে উপস্থিত হয়ে আমাদের সভা করতে বাঁধা প্রদান করে। পুলিশের বাঁধার মুখে আমাদের আলোচনা সভা ও দোয়া-মিলাদের সকল আয়োজন পন্ড হয়ে যায়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি জানান, থানা পুলিশের অনুমতি না নিয়ে সভা করায় তাদের বাঁধা দেয়া হয়েছে।

Back to top button