আর্কাইভ
বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক
নিজস্ব সংবাদদাতা॥ গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান গতকাল রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সে এক আলোচনা সভা অধ্যক্ষ সামচুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আক্তার হোসেন বাবুল, অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খালেক বিশ্বাস, শিক্ষক আদম আলী, বাটাজোর ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবীর রিপন, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ কাওসার হোসেন, ইউপি সদস্য ভবতোষ নন্দি, শাহজাহান হাওলাদার প্রমুখ। শেষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যাদের সংবর্ধনা দেয়া হয়।