ভালোবাসার চেইন রিএকশান
পৃথিবীতে যদি শুধু একটা শব্দ প্রতিস্টার জন্য সব মানষতাদের সকল শ্রম নিয়োগ করতো তাহলে হয়তো কোনদিন কাউকেই কোন কষ্ট স্পর্শ করতে পারতোনা। "ভালোবাসা" এই ছোট্ট একটা শব্দের যে কত শক্তি তা আমরা কল্পনাও করতেপারিনা ।
এই একটা শব্দের সর্বোচ্চ ব্যবহারের উপরেই নির্ভর করছেআমাদের জীবনের সব শান্তি সম্মৃদ্ধি । জীবনের অতি ক্ষুদ্র অংশ থেকে শুরু করে সবদিকেযদি এর ব্যপক প্রয়োগ নিশ্চিত করা যেত তাহলে আমাদের পৃথিবীটা সত্যিই আলো আমার আলো ওগো আলোয় ভূবন ভরাহয়ে যেত ।
আমার বাবা মা আমাকে খুব ভালোবাসেন । আমার কোন কষ্ট তাদেরসহ্য হয়না । কিন্তু এই বাবা মা যখন পরিবারের বাইরের কাউকে কষ্ট দিতে দ্বিধা বোধকরেন না, তখন ই ভালোবাসার মৃত্যু ঘটে ওখানে। আমার কষ্টে যেমন তারা ব্যাথিত হয়তেমনি যদি অন্যের কষ্টেও ব্যথা অনুভব করতো তাহলেই ভালোবাসার আর একটা সবুজ বৃক্ষজন্ম নিত যা এই সবুজ পৃথিবী কে আরো সতেজ করে তুলতো।
আমাদেরস্বার্থপরতা আমাদের মাঝ থেকে ভালোবাসা মুছে দিয়েছে । আমরা শুধু নিজেদের নিয়ে ভাবতেগিয়ে পৃথিবীকে ভালোবাসাহীন করে ফেলছি ।
যদি পরিবার কেযেভাবে ভালোবাসছি, সেভাবে দেশ কে ভালোবাসতে পারতাম তাহলে দেশের প্রতিটি মানুষেরজন্য আমার ভালোবাসা আমাকে দায়িত্বশীল করে তুলতো। আমি অন্যের হক মেরে নিজের আখেরগুছাতাম না ।
আমরা আমাদের দেশেররাজনীতিবিদদের গালি দিতে খুব পছন্দ করি, কিন্তু এক বার ও কি ভেবে দেখেছি, আমি নিজেকতটুকু দেশের জন্য অবদান রাখছি???
আমার দ্বারা দেশেরকোন ক্ষতি হচ্ছে কি না?? কিংবা দেশের জন্য আমার ভালোবাসা কি আমি মেপে দেখেছি ???
আমার প্রতিবেশি কিখেয়ে রাত কাটাচ্ছে ??নাকি না খেয়ে , সে খবর কি আমি রাখি ??? আমার অফিসের কলিগরাআমার ভালোবাসায় কতটুকু সিক্ত???
আমার সহপাঠিটিরদুঃখ কষ্টের আমি কতটুকু ভাগিদার ???
আমার চলাররাস্তাটি পরিষ্কার রাখতে আমার ভূমিকা কতটুকু ???
আমার কথায় ওকাজে ভালোবাসার প্রচ্ছন্ন প্রভাবচক্রেরমধ্যে সীমাহিন এক সুখের সমূদ্র বিরাজ করতে পারে, যদি আমার অন্তরে থাকে মানুষ এবংপৃথিবীকে ভালোবাসার এক দৃঢ় প্রতিজ্ঞা …
ভালোবাসার এই চেইনরিএকশান থেকে রেহাই পাবেনা কেউই, তাহলেই আমার পৃথিবী হতে পারে কষ্ঠহীন,বেদনাবিহীন, সুখের এক অপার নীল আকাশ …
আসুন ছড়িয়ে দেইসেই ভালোবাসা …
Writer : Shimu
www.shimu-shadhinchoukath.blogspot.com