আর্কাইভ

গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা

এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার থানা পুলিশ নিহতের লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, ওই গ্রামের মৃত আব্দুস সাত্তার হাওলাদারের কন্যা শারমিন আক্তার (১২) তার মায়ের সাথে অভিমান করে বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে নিহত কিশোরী শারমিনের লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Back to top button