আর্কাইভ
রাজাপুরে ব্যক্তি উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত
ঝালকাঠি অফিস: দলীয় কর্মসূচীর পাশাপাশি রাজাপুরে ব্যক্তি উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে স্থানীয় বিএনপি নেতা আলহাজ্জ শাহাদাৎ হোসেন কাজলের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। এ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। দুপুরে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।