আর্কাইভ

বরিশাল বিভাগীয় গ্রন্থাগারের উদ্যোগে পুরস্কার বিতরণ

মাতৃভাষা দিবস, শেখ মুজিবের জন্ম দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিভাগীয় সরকারী গ্রন্থাগারের উপ-পরিচালক শওকত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম আরিফ-উর-রহমান।

বক্তৃতা করেন বরিশাল অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বরিশাল ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ বেল্লাল হোসেন, বরিশাল সিটি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া ৫৫ জন বিজয়ী কিশোর কিশোরীর মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Back to top button