আর্কাইভ

ঈমামের ঘর নির্মানকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত

প্রতি পক্ষের হামলায় ২ জন আহত। থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলার রত্মপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে মোল্লাপাড়া জামে মসজিদ এর পেশ ইমামের থাকার জন্য ঘর নির্মানকে কেন্দ্র করে গত শুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে বেলুহার গ্রামের কাশেম কাজীর ছেলে রাহাত কাজী ও তার সহদর রিফাত কাজীর সাথে স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে অপু মৃধার সাখে বাক বিতন্ডার এক পর্যায়ে অপু মৃধাকে পিটিয়ে আহত করে। এসময় অপুকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছে মুসল্লী চাঁন মিয়া মৃধা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

Back to top button