আর্কাইভ

গৌরনদীতে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ক্যাথলিক গির্জা প্রাঙ্গনে গতকাল শনিবার সকালে স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বরিশাল অঞ্চল পরিচালিত গৌরনদী অলকা স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী সেমিনারে সিষ্টার হানিমা এলএইচসির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্চের সহকারি ফাদার লরেন্স বরুন গমেজ। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের রির্পোট ও মনিটরিং প্রোগ্রাম অফিসার কার্লো তপন সরকার, সাংবাদিক সুশীল জয়ধর। বক্তব্য রাখেন সাংবাদিক এস.এম জুলফিকার, মিসেস রানী ঢালী প্রমুখ। দিনব্যাপী স্বাস্থ্য বিষয়ক সেমিনারে বার্থী ও ভালুকসী গ্রামের দেড় শতাধিক নারীরা অংশগ্রহন করেন।

Back to top button