গৌরনদীতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গৌরনদী অফিস ॥ গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে
শনিবার বিকেলে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগ কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম জয়নাল আবেদীন, আলমগীর হোসেন উকিল, পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, যুবলীগ নেতা খোকন মল্লিক, আল-আমিন হাওলাদার, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনির, স্বপন হাওলাদার, সোহেল ভূইয়া, সুমন মাহমুদ, রাতুল প্রমুখ।