আর্কাইভ

গৌরনদীতে মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস বরিশাল অঞ্চলের ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে সকাল দশটায় র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়। শেষে গৌরনদী ক্যাথলিক চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় কমিশনের সম্পাদক সুবোধ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্যাথলিক চার্চের সহকারি পাল পুরোহিত ফাদার সিলভেষ্টার রোজারিও। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সুশীল জয়ধর। বক্তব্য রাখেন ফিলিপ রায় প্রমুখ। সভার পূর্বে ধর্মীয় খৃষ্টজাগ উৎস্বর্গ করা হয়।

Back to top button